ঢাকাWednesday , 18 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 18 July 2018, 17:02

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (১৮ জুলাই) দুপুুরে আশাশুনি থানায় মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করতে সারাদেশের ন্যায় আশাশুনি থানাপুুলিশ বদ্ধপরিকর। সেজন্য সাংবাদিক ও সাধারণ জনগণকে পুলিশের সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, পুলিশের সেবা পেতে সাধারণ মানুষকে দালালের মাধ্যমে থানায় আসতে হবে না। আমি উপজেলাবাসীকে নিশ্চিত করতে চাই যে, আশাশুনি পুলিশের হাতে কেউ হয়রানি হবে না। পুলিশ সাধারণ মানুষের বন্ধু হিসেবে প্রত্যেকের সেবা নিশ্চিত করবে।
সভায় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, সেক্রেটারি জিএম আল ফারুক, সাবেক সেক্রেটারি এসএম আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, সাংবাদিক সচ্চিদানন্দ দে, মাসুদদুর রহমান, শেখ হাসান, হাসান ইকবাল মামুন, বাহাবুল হাসনাইন, গোপাল ম-ল, আব্দুল আলিম, হাবিবুল্লাহ বিলালী আকাশ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *