ঢাকাMonday , 16 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাল আমদানিতে শুল্ক বৃদ্ধি: ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি

admin
July 16, 2018 6:02 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: চাল আমদানিতে শুল্ক বৃদ্ধি করায় রাজস্ব ঘাটতিতে পড়েছে ভোমরা স্থল বন্দর। ফলে ২০১৭-১৮ অর্থবছরে এ বন্দর থেকে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গেল অর্থবছরে ৮০৭ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ভোমরা বন্দর থেকে রাজস্ব আয় হয়েছে ৭৮৫ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৪৫৫ টাকা। ফলে ঘাটতি থেকে যায় ১১ কোটি ৬৬ লাখ ২০ হাজার ৫৪৫ টাকা।
ভোমরা শুল্ক স্টেশন সূত্র জানায়, ভোমরা বন্দরে ২০১৭-১৮ অর্থবছরে ২০১৭ সালের জুলাই মাসে ৫৪ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৯ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৪৮৬ টাকা, আগস্ট মাসে ৫৯ কোটি ৩৩ লাখ টাকার বিপরীতে ৬৩ কোটি ৫১ লাখ ৪ হাজার ৩৭০ টাকা, সেপ্টেম্বর মাসে ৬১ কোটি ৬৪ লাখ টাকার বিপরীতে ৪৩ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা, অক্টোবর মাসে ৬২ কোটি ১৭ লাখ টাকার বিপরীতে ৫৭ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৪৪১ টাকা, নভেম্বর মাসে ৬৩ কোটি ৪২ লাখ টাকার বিপরীতে ৮৩ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ৫৬৬ টাকা, ডিসেম্বর মাসে ৬৪ কোটি ৭৯ লাখ টাকার বিপরীতে ৮২ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৯৯টাকা এবং ২০১৮ সালের জানুয়ারি মাসে ৬৭ কোটি ২৮ লাখ টাকার বিপরীতে ৮৭ কোটি ২ লাখ ৭৬ হাজার ৪৮৮ টাকা, ফেব্রুয়ারি মাসে ৬৭ কোটি ৬৪ লাখ টাকার বিপরীতে ৯৭ কোটি ৫৩ লাখ ২২ হাজার ২২৪ টাকা, মার্চ মাসে ৬৮ কোটি ১৬ লাখ টাকার বিপরীতে ৯৯ কোটি ৫২ লাখ ২১ হাজার ৪৩৭ টাকা, এপ্রিল মাসে ৭৫ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে ৬৩ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ৯৬০ টাকা, মে মাসে ৭৮ কোটি ৫৯ লাখ টাকার বিপরীতে ৩৬ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৯০৮ টাকা ও জুন মাসে ৮৩ কোটি ৪৬ লাখ টাকার বিপরীতে ৩১ কোটি ২ লাখ ৩৮ হাজার ৬৫৮ টাকা রাজস্ব আয় হয়েছে।
এতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি রয়েছে ১১ কোটি ৬৬ লাখ ২০ হাজার ৫৪৫ টাকা।
এ ব্যাপারে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ভোমরা অত্যন্ত সম্ভাবনাময় একটি বন্দর। প্রতিবছর এ বন্দর থেকে সরকার প্রচুর পরিমান রাজস্ব আয় করে। কিন্তু শুল্ক বৃদ্ধি করায় চাল আমদানি কমে যায়। এতে ভোমরা বন্দর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। যদিও সেটির পরিমান খুবই কম।
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা সুমন মন্ডল জানান, ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ১১ কোটি ৬৬ লাখ ২০ হাজার ৫৪৫ টাকা ঘাটতি রয়েছে। দু’একের মধ্যেই ২০১৮-১৯ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।