চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের মাগুরাঘোনায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ৪ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুলাই) স্থানীয়রা বিবাহিত এবং অবিবাহিত দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। এতে বিবাহিত দল অবিবাহিত দলকে ৪-২ এ পরাজিত করে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরাঘোনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমএ সেলিম। বক্তব্য রাখেন ডা. আমজাদ হোসেন, মো. আক্তারুল ইসলাম, মোশাররফ হোসেন মোড়ল, প্রভাত বৈদ্য, মহাসিন সরদার, অখির সরদার, মাহাবুর রহমান, মঞ্জুর হোসন প্রমুখ। খেলা পরিচালনা করেন সাংবাদিক এসএম মাসুদ রানা। খেলার ধারা বিবরণী দেন মো. মশিয়ার রহমান মোড়ল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
