ঢাকাSunday , 15 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গণশিক্ষা কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

admin
July 15, 2018 4:24 pm
Link Copied!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ জুলাই) বিকালে জেলা মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সাতক্ষীরা’র সহকারি প্রকল্প পরিচালক লিটন শিকদারের সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মিন্টু লাল হালদারে পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, মাস্টার ট্রেইনার-কাম-ফ্যাসিলিটেটর মনোতোষ কুমার মন্ডল, ফিল্ড সুপারভাইজার সুজিত মন্ডল, কম্পিউটার অপারেটর দীপঙ্কর মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ১০ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।