ঢাকাWednesday , 13 June 2018
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

admin
June 13, 2018 4:36 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রত্যয় সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান। সংগঠনের সভাপতি তাসনিমুল হাসান প্রান্তর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আক্তারুজ্জামান সুমনের পরিচালনায় ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, প্রত্যয়ের উপদেষ্টা এস এম সিদ্দিক, শিক্ষক মহিবুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন প্রত্যয় সংগঠনের সহ-সভাপতি শোয়েব হাসান হিমু, সধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শুভ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক রাশেদুল সজল, অর্থ সম্পাদক বিপ্লব রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক জিএম ফাহিম, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর শোভন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।