কুমিরা প্রতিনিধি: তালার কুমিরা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম এই চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিকুল, আলাউদ্দীন, রুহুল কুদ্দুস, মুজিবর, সোহরব, ছায়রা প্রমুখ।
প্রসঙ্গত, কুমিরা ইউপির ৯টি ওয়ার্ডের ২ হাজার ৬১৮টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
