ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া অনুষ্ঠান : দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে: আসাদুজ্জমান বাবু

admin ঢাকা
আপডেট: 26 September 2018, 21:06

ডেস্ক রিপোর্ট: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন, ভাতা জাতীয় স্কেলে অন্তর্ভুক্তকরণের নীতিমালায় স্বাক্ষর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কৃতজ্ঞতা জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদের জেলা সভাপতি মো. আব্দুস সালাম সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ খুলনা জেলা সভাপতি মাও. মো. আকরাম হোসেন, সংগঠনের উপদেষ্টা মাও. মো. আব্দুল্লাহসহ বিভিন্ন উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন অবহেলিত ছিলেন। জননেত্রী শেখ হাসিনাই তাদের দাবি পূরণ করে জাতীয় স্কেলে বেতন-ভাতা অন্তর্ভুক্তকরণের নীতিমালায় স্বাক্ষর করেছেন। দ্রুত এটি বাস্তবায়নও হবে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। তিনি মাদ্রাসা শিক্ষায় আধুনিকতার ছোয়া এনে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন, মাদ্রাসা বোর্ড স্থাপন করেছিলেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের মানুষকে ভালো রাখতে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকা ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *