ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছোটকুপট শাপলা সংঘ চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 22 October 2018, 22:26

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়ায় আট দলীয় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছোটকুপট শাপলা সংঘ বড় কুপট ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২১ অক্টোবর) বিকাল ৪টায় আটুলিয়া ইউনিয়ন যুবলীগের সহযোগিতায় এবং টাইগার্স ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ছোটকুপট শাপলা সংঘ ১-০ গোলে বড় কুপট ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সাবেক যুবলীগ নেতা এসএম জাকির হোসেন ও মারুফ বিল্লাহ, বর্তমান আটুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কবির হোসেন, শ্রমিকলীগের আহবায়ক আসলাম হোসেন প্রমুখ। এসময় উভয় দলকে ১৯ ও ১৭ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়। খেলাটি পরিচালনা করেন মো. সাইফুল ইসলাম, আশরাফুল ও আশিক। টুর্নামেন্ট এর সার্বিক কর্মকা- পরিচালনা করেন নওয়াবেঁকী ক্রিকেট একাডেমির পরিচালক আবির হোসেন এবং জালাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *