ঢাকাTuesday , 20 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

Majharul islam ঢাকা
আপডেট: 20 October 2026, 23:02

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

এম জালাল উদ্দীন, পাইকগাছা(খুলনা):

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবেন, কেউ কারও ধর্ম পালনে বাধা সৃষ্টি করবেন না।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কয়রা এবং সন্ধ্যায় পাইকগাছার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, কয়রা ও পাইকগাছার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ও বরাদ্দ নেওয়া হয়েছে।

কয়রায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পাইকগাছার সরল কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com