ঢাকাTuesday , 20 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা: সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের নতুন বস্ত্র বিতরণ

Majharul islam ঢাকা
আপডেট: 20 October 2026, 12:14

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা: সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের নতুন বস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা: শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ। উৎসবের খুশি থেকে যেন সমাজের প্রান্তিক ও অসহায় মানুষ বঞ্চিত না হন, সে লক্ষ্যে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে নতুন পোশাক তুলে দেন।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব অরবিন্দু কর্মকার, পৌর শাখার আহ্বায়ক বাঁধন ঘোষ, সদস্য সচিব শুভময় মজুমদার, সংগঠননেতা নয়ন অধিকারী ও তাপস বিশ্বাসসহ স্থানীয় অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

পোশাক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু কোনো বিশেষ সম্প্রদায়ের উৎসব নয়, এটি সম্প্রীতি ও মানবতার মহোৎসব। উৎসবের আসল আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা উল্লেখ করেন।

সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে বলা হয়—ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে যেন সব মানুষের জীবনে উৎসবের আলো পৌঁছায়। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উদ্ভাসিত হয়ে উঠুক এবারের শারদীয় দুর্গোৎসব।

উপহার হিসেবে নতুন বস্ত্র পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com