ঢাকাTuesday , 24 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনা উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‌্যালি আজ

admin ঢাকা
আপডেট: 24 July 2018, 16:56

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: আজ (২৫ জুলাই) বিকালে শেখ হাসিনা উন্নয়ন দিবস উপলক্ষ্যে আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে। বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির উদ্যোগে এই র‌্যালি বের হবে।
এজন্য বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী, ১৪টি ইউনিয়ন, পৌরসভার নয়টি ওয়ার্ড, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠন, সমর্থক এবং স্বাধীনতার স্বপক্ষের মানুষসহ অনুষ্ঠিতব্য র‌্যালিতে অংশগ্রহণের আহবান জানিয়েছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য সাফল্য ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বিক অগ্রগতির এ অর্জন বাঙালি জাতির জন্য স্মরণীয় রাখতে এই উদ্যোগ নিয়েছেন এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *