ঢাকাFriday , 16 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামী গ্রেপ্তার

Majharul islam ঢাকা
আপডেট: 16 October 2026, 17:52

দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

গত ১৩ অক্টোবর সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অপবাদ দিয়ে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয় এবং ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়। নিহতের ভাই আব্দুল জলিল সানা অভিযোগ করেন, ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ধারাবাহিকতায় ঘটনার তিন দিন পর শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার সুবর্ণাবাদ ও নাজিরের ঘের এলাকায় পৃথক অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শুক্রবার ভোর পৌনে চারটার দিকে সুবর্ণাবাদ এলাকা থেকে মোক্তার হোসেন খানকে গ্রেপ্তার করে। পরে ভোরে পৃথক অভিযানে নাজিরের ঘের এলাকা থেকে আসাদুল ইসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, ঘটনার শুরু থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় গ্রামীণ নারী দিবস পালিত

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com