অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত: পাটকেলঘাটায় পুলিশ সুপার
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত: পাটকেলঘাটায় পুলিশ সুপার
ডেস্ক রিপোর্ট:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। ১২ অক্টোবর (সোমবার) পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে থেকে কাজ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা।
সাতক্ষীরা জেলা পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্ট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply