ঢাকাThursday , 8 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাল্যবিয়ে রুখতে কিশোরীদের পাশে সরকার

Majharul islam ঢাকা
আপডেট: 8 October 2026, 18:49

বাল্যবিয়ে রুখতে কিশোরীদের পাশে সরকার

নিজস্ব প্রতিনিধি: ‘আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার সখীপুরে কিশোরী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত ইরেসপো প্রকল্পের আওতায় সখীপুর মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তকব্য দেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। কিশোরীদের শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে হবে। সঞ্চয়ের মাধ্যমে কিশোরীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার এই উদ্যোগ বাল্যবিয়ে প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তব্যে প্রদান করেন, বিআরডিবি সাতক্ষীরার উপ-পরিচালক আফরুজ্জামান, দেবহাটা উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ মন্ডল, শিক্ষার্থী তাহিরা ইসলাম প্রমুখ।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, কিশোরী সংঘের সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের মাধ্যমে তাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ করতেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে অনুষ্ঠান শেষে ১৮ বছর পূর্ণ হওয়া ৬ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কৃষ্ণনগরে আমিরুল ইসলাম খোকন মোল্লা চিকিৎসাসেবা সহজ করতে অ্যাম্বুলেন্স উপহার প্রদান

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com