সাতক্ষীরায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় শহরের পলাশপোলস্থ গার্লস স্কুল ব্রিজ সংলগ্ন ‘রয়েল প্লাস কনভেনশন হল’-এ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা ৯৩’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির “We Think, We Care, We Give” স্লোগানকে সামনে রেখে কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে সম্মানিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আহবায়কঃ মো সাব্বির হোসেন, মোফাজ্জেল বাবু, জাহিদ আল মাসউদ, সেহেলী শিল্পী, মো: হাবিবুল্লাহ, মিল্টন মাসুম বিল্লাহ, রমজান আলী, রবিউল সুমন, ইদ্রিস আলী শোভন, ইলিয়াস ইকবাল, সিদ্দিক আলী, আলী আশরাফ, নাজমা বানু, শাহানাজ পারভীন প্রমুখ।
উপস্থিত অতিথিবৃন্দ এবং আয়োজকরা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply