ঢাকাWednesday , 7 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আনন্দ শোভাযাত্রা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

Majharul islam ঢাকা
আপডেট: 7 October 2026, 20:23

আশাশুনিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আনন্দ শোভাযাত্রা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম সানা।
সদস্য সচিব খালিদ মাহমুদ ও সাবেক ছাত্রনেতা জাহিদুজ্জামান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জজ আদালতের এপিপি প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম গনি দুদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান ও বিএনপি নেতা আনোয়ারুজ্জামান সিদ্দিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএম আশিকুজ্জামান আশিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা আতিকুজ্জামান আতিক, মৎস্যজীবী দল নেতা মনিরুল ইসলাম, ফরিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা আশাশুনি মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণা করায় সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মাহমুদুল হক ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাবলুকে অভিনন্দন জানান। এছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রকে রুখে দিতে বক্তারা দেশবাসীকে সতর্ক থাকতে বলেন।
এর আগে একটি আনন্দ শোভাযাত্রা সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com