ঢাকাWednesday , 7 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে আমিরুল ইসলাম খোকন মোল্লা চিকিৎসাসেবা সহজ করতে অ্যাম্বুলেন্স উপহার প্রদান

Majharul islam ঢাকা
আপডেট: 7 October 2026, 20:17

কৃষ্ণনগরে আমিরুল ইসলাম খোকন মোল্লা চিকিৎসাসেবা সহজ করতে অ্যাম্বুলেন্স উপহার প্রদান

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় কৃষাণ-মজদুর ফুটবল মাঠ থেকে মোটরসাইকেল র‍্যালিটি শুরু হয়ে কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম খোকন মোল্লার উদ্যোগে ইউনিয়নবাসীর কল্যাণে এই অ্যাম্বুলেন্সসেবা প্রদান করা হয় বলে জানানো হয়।
র‍্যালি ও গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম খোকন মোল্লা বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমি বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষ্ণনগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
এ সময় এলাকার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com