ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময় দাখিল শাখা নিয়ে চালু হওয়া প্রতিষ্ঠানটি এখন ফাজিল (ডিগ্রি) শাখায় উন্নতি হয়েছে। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানটি এলাকায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ ও আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা রেখে আসছে। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। মাদ্রাসাটিতে দাখিল থেকে শুরু করে উচ্চতর স্তরের শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সাধারণ শিক্ষায়ও ব্যবস্থা রয়েছে।
জানা গেছে, দেবহাটা উপজেলায় বর্তমানে মোট ১৮ টি মাদ্রাসা রয়েছে-এর মধ্যে একটি ফাজিল, দুটি আলিম, ১১ টি দাখিল এবং ৪ টি অনুদানভূক্ত ইবতেদায়ি মাদ্রাসা। সরকারি উপজেলা তথ্য অনুযায়ী, সখিপুর ফাজিল মাদ্রাসা উপজেলার ফাজিল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। মাদ্রাসাটি ২০০২ সালে সখিপুর মোড়ের পূর্বপাশে যাত্রা শুরু করে। স্থানীয় দানশীল ও শিক্ষাঅনুরাগী মানুষের সহযোগীতায় চালু হয় মাদ্রাসার কার্যক্রম। এরপর সেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসার হলে ২০০৪ সালে মাদ্রাসাটি বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে স্বীকৃত লাভ করে। তার কয়েক বছর পর ২০১২ সালে মাদ্রাসাটি আলিম শাখার অনুমোদন লাভ করে। এরপর ২০১৭ সাল থেকে এ মাদ্রাসা থেকে পারীক্ষায় অংশ নেন। ২০১৯ সালে দাখিল শাখা এমপিভূক্ত হয় এবং ২০২৪ সালে ফাজিল শাখার অনুমোদন পেয়ে পাঠদান অব্যহত রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রীত, প্রতিষ্ঠানে আইসিটি ডিজিটাল ল্যাব, বিজ্ঞান বিভাগ চালু আছে। প্রতিষ্ঠানটি ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত করে উপজেলা প্রশাসন। এছাড়া প্রতিষ্ঠানটির প্রধান ৩ বার জেলা ও উপজেলা পযায়ে শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হয়। সেই সাথে প্রতিষ্ঠানের প্রধান উপজেলা স্কাউটের সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে চলেছেন।
সখিপুর ফাজিল মাদ্রাসা শুধু নিয়মিত পাঠদানের প্রতিষ্ঠান হিসেবেই নয়, বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। একটি মাদ্রাসা যখন প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীকে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত করে, তখন সেটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকে না-এটি হয়ে ওঠে একটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের অংশ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী বলেন, শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। সখিপুর ফাজিল মাদ্রাসাতে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্ব দেওয়ার হয়ে থাকে। বর্তমান সময়ে শুধু ধর্মীয় জ্ঞান নয়, শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনও গুরুত্বপূর্ণ। সে দিক থেকে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় সাধারণ শিক্ষার বিষয়গুলোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও আধুনিক জ্ঞানের চর্চার সুযোগ তৈরি হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না জানান, সময় বদলেছে, শিক্ষার চাহিদাও বদলেছে। এখন ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিজ্ঞান, ভাষা দক্ষতা ও কর্মমুখী শিক্ষার গুরুত্বও বাড়ছে। সেই লক্ষে সখিপুর মাদ্রাসায় ধর্মীয় মূল্যবোধ ধরে রেখে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। সম্মলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সফলতার সাক্ষর রেখে চলেছে। শিক্ষার মান, অবকাঠামো, শিক্ষকতার গুণগত মান এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে প্রতিষ্ঠানটি দেবহাটার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।

Leave a Reply