ঢাকাThursday , 1 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাউলখোলার ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বাঁধ সুরক্ষা দলের মানববন্ধন

Majharul islam ঢাকা
আপডেট: 1 October 2026, 14:23

চাউলখোলার ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বাঁধ সুরক্ষা দলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধের ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বেড়িবাধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙনকবলিত বেড়িবাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুইডেন দূতাবাস ও ইউএন উইমেন’র সহায়তায় এবং ‘বিন্দু নারী উন্নয়ন সংগঠন’-এর বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (জিআরডিআরআরআইবি) প্রকল্পের আওতায় গঠিত ‘খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দল’ এ মানববন্ধনের আয়োজন করে।
খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দল এর সভানেত্রী সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ শেলী বালা’র সঞ্চালনায় খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দল এর সদস্য ময়না রানী, অঞ্জলী রানী, মুঞ্জিলা খাতুন, তাপসী রানী ও এলাকাবাসী বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জোয়ারের চাপে এই বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদীর লবণাক্ত পানি আমাদের ঘরবাড়িতে ঢুকে পড়ে। খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধটি আজ চরম ঝুঁকিপূর্ণ। একটু পানির চাপ বাড়লেই এই বাঁধ ভেঙে আমাদের সব ভেসে যাবে। আমরা আর ত্রাণ চাই না, আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাই।”

বক্তারা আরো বলেন, “অতীতে বহুবার নামমাত্র সংস্কার কাজ বা জিওব্যাগ ফেলা হয়েছে, যা কিছুদিন যেতে না যেতেই নদীর পেটে চলে গেছে। নামমাত্র জোড়াতালির সংস্কার আমরা আর দেখতে চাই না। আমাদের দাবি-এই ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে রিংবাঁধ বা পর্যাপ্ত উচ্চতা ও প্রশস্ততা সম্পন্ন একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, যাতে নদীর করাল গ্রাস থেকে আমাদের জনপদ রক্ষা পায়।”
খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দল আয়োজিত মানববন্ধনে দলটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় নারী পুরুষেরা স্বতস্ফুর্তভাবে অংশ নেয়।
উল্লেখ্য, লঘুচাপ ও জোয়ারের পানির প্রবল চাপে গত (২৮ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে কপোতাক্ষ নদের তীরবর্তী খুটিকাটা-চাউলখোলার এই বাঁধটির ধস শুরু হয়

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com