পদ্মপুকুরে চাউলখোলা গ্রামে বেড়িবাঁধে ভয়াবহ ফাটল
পদ্মপুকুরের চাউলখোলা এলাকায় বেড়িবাঁধে ভয়াবহ ফাটলের চিত্র পদ্মপুকুরে চাউলখোলা গ্রামে বেড়িবাঁধে ভয়াবহ ফাটল
স.ম মুজাহিদ, পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চাউল খোলা গ্রামে বেড়িবাঁধে আকস্মিক ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই বাঁধে ফাটল দেখা দেওয়ায় যেকোনো সময় বাঁধ ভেঙে পানি প্রবেশ করে জানমাল ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও টেকসই ব্যবস্থা না নেওয়ায় নতুন করে ফাটল দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে জোয়ারের পানি কিংবা অতিবৃষ্টির সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,বছরের পর বছর জনপ্রতিনিধি পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন সময়ে রাস্তা ও বেড়িবাঁধ উন্নয়নের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী স্থায়ী ও দৃশ্যমান উন্নয়ন হয়নি। সাময়িকভাবে মাটি ফেলে সংস্কার করা হলেও তা দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারছে না বলে দাবি তাদের।
চাউলখোলা গ্রামের বেড়িবাঁধে ফাটল দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষনিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ পানি উন্নয়ন বোর্ড কে অবহিত করেছেন। তাৎক্ষণিক খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ এবং ইউপি সদস্য সহ স্থানীয়দের নিয়ে ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন।
এসময় চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং তিনি বলেন,তাৎক্ষণিক ভাবে ভাঙন কবলিত স্থানে জিও বস্তা এবং জিও টেক্সটাইল রোল ব্যবহার করার সিদ্ধান্ত নেন এবং স্থায়ী সমাধানের জন্য তিনি পাউবোর উর্ধ্বোতন কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং স্থানীয়দের তিনি স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
স্থানীয়রা বলেন, “আমরা ত্রান চায়না চাই টেকসই বেড়িবাঁধ “এবং তারা আরো প্রত্যাশা করে বলেন , সাময়িক সংস্কারের পরিবর্তে পরিকল্পিতভাবে শক্তিশালী বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তা নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের এ দুর্ভোগের অবসান ঘটানো হোক যাতে এধরণের ভয়াবহ সমস্যায় পড়তে না হয়।

Leave a Reply