ঢাকাSaturday , 26 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও ওষুধ জব্দ

Majharul islam ঢাকা
আপডেট: 26 September 2026, 19:15

কলারোয়ায় বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও ওষুধ জব্দ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে তিন লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর কাকডাঙ্গা বিওপির টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ ও ৭ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার কেড়াগাছি ও ভাদিয়ালী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা ও ওষুধ জব্দ করা হয়। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবি জানিয়েছে, এ ধরনের অবৈধ চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প সুরক্ষায় বিজিবি’র এমন জনস্বার্থমূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
অভিযান শেষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খলিষখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩৬ টি ফ্যান ও ২০ টি সেলায় মেশিন বিতারন

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com