ঢাকাMonday , 18 September 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব জলবায়ু রক্ষার্থে কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্টাইক-২০২৩ পালিত


September 18, 2023 12:34 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব জলবায়ু রক্ষার্থে সাতক্ষীরার কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্টাইক-২০২৩ পালিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার তারালি চৌ-রাস্তা মোড় থেকে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার হাতে শতাধিক যুব নারী ও পুরুষ ‘‘উই ওয়ান জাস্টিস ক্লাইমেট জাস্টিস’’ স্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা চত্ত¡রে গিয়ে শেষ হয়।
সেখানে বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ এবং বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের জীবন হুমকিতে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশ সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি-অনাবৃষ্টি, জলোচ্ছাস, নদী ভাঙন এবং মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের নারীরা ব্যাপক ক্ষতির স্বীকার হচ্ছে, নারীদের জরায়ু সমস্যা সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। সে জন্য এখনই আমাদের উদ্যোগ নিতে হবে। বসে থাকার সময় নেই। জীবাশ্ম জ্বালানির উপর যে বিনিয়োগ, তা কমিয়ে নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দিতে হবে। নয়তো অতিরিক্ত কার্বনে নিঃস্বরণের ফলে পৃথিবী জনমানবহীন হয়ে পড়ার আগে চরম দূর্ভোগ পোহাতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, রিপোর্টার্স ক্লাবের সদস্য হাবিবুল্লাহ বাহার, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার কানিজ শাইমা আখি, শাহিনুর রহমান, হিসাব রক্ষক অফিসার নিত্যানন্দ মন্ডল , সহাকারী প্রোগ্রাম অফিসার রুবিয়া খাতুন, বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি ফিরোজ হোসেন, সহ-সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মাহিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।