ঢাকাTuesday , 29 August 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্র শাহারিয়ারের সন্ধান চায় তার বাবা-মা

admin
August 29, 2023 7:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মো. শাহারিয়ার খান নামের ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সে যশোর জেলার মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের মো: সাইফুজ্জামান মামুনের ছেলে এবং মুন্সি খানপুর খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

শিশুটির বাবা মো. সাইফুজ্জামান মামুন জানান, ‘আমার ছেলে মো. শাহরিয়ার খান গত ১৮ আগস্ট দুপুরে খাওয়া-দাওয়ার পরে তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে যায়। দিন শেষে সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও সে বাড়ি ফেরেনি। পরে সম্ভাব্য সকল স্থানসহ সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়ে কোথাও তার সন্ধান মেলেনি’।

তিনি আরো জানান, ‘তার ছেলে মো. শাহারিয়ার খানের গায়ের রং শ্যামলা ও সুঠাম দেহের অধিকারী। যদি কোন সহৃদয়বান ব্যক্তি শিশুটির খোঁজ পায় তাহলে মনিরামপুর থানা পুলিশে অথবা ০১৯১৪-৩০৫৯৪৩ ও ০১৯৬৫-৫২১৭৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন’। এবিষয়ে গত ২৫ আগস্ট মনিরামপুর থানায় ১২১৭ নং মিসিং ডায়েরি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।