ঢাকাTuesday , 22 August 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে পানির প্লান্টের উদ্বোধন করলেন এমপি জগলুল


August 22, 2023 11:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র ১ নম্বর ওয়ার্ডের বাজারগ্রামে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সুপেয় পানির প্লান্টের ভিত্তি প্রস্তর’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে প্লান্টের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা ইতিহাসে নজীরবিহীন। দেশের এ উন্নয়ন কেউই অস্বীকার করতে পারবে না।

বাংলাদেশে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে সরাকারি সফলতার সুবিধা জনগণ ভোগ করছে। উন্নয়নের এ ধারা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে জানান তিনি।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নাহার, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা সরদার, ১,২ও ৩ ওয়ার্ডের সদস্য আকলিমা পারভীন মিতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।