ঢাকাWednesday , 2 August 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

admin
August 2, 2023 8:58 pm
Link Copied!

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের মোবাইল ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। উপজেলার ২৩ টি মাদ্রাসা ও ২ টি ভোকেশনাল বিদ্যালয়ের ১৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ সকল ট্যাব বিতরন করা হয়। গতকাল বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এসব ট্যাব বিতরনের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্যাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) পরিসংখ্যান অফিসার মনোজ মন্ডল, কালনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাহাবাজ হোসেন, পরিসংখ্যান অফিসের রাকিবুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।