ঢাকাSunday , 21 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নির্বাচন: হাদিউজ্জামান সভাপতি, রেজওয়ানউল্লাহ সম্পাদক

admin ঢাকা
আপডেট: 21 October 2018, 21:43

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির থানা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭০ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটার ভোট প্রদান করে। এতে ডা. এসএম হাদিউজ্জামান ৫১ ভোট পেয়ে সভাপতি এবং ডা. রেজওয়ানউল্লাহ ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডা. শংকর কুমার দাস কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, ডা. আলাউদ্দীন, ডা. সাঈদুল আলম বাবলু, ডা. জামালউদ্দীন, ডা. বাসুদেব সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. আব্দুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক ডা. আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক ডা. অপূর্ব মজুমদার, কার্যকারী সদস্য ডা. অণির্বান সরকার, কলারোয়া থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *