ঢাকাSunday , 21 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস আর নেই, আ’লীগ ও পূজা পরিষদের শোক

admin ঢাকা
আপডেট: 21 October 2018, 21:38

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি দিবাকর বিশ্বাস (৬৭) পরলোক গমন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হলে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের মৃত্যুতে লতা ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার সকালে তার মৃতদেহ বাড়িতে পৌঁছালে দলীয় নেতাকর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও শ্রেণিপেশার হাজারো মানুষ তাকে একনজর দেখতে আসে। সকাল ১১টার দিকে তার দীর্ঘদিনের কর্মক্ষেত্র লতা ইউনিয়ন পরিষদে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
এদিকে, লতা ইউপি চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিবাকর বিশ্বাসের মৃত্যুতে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীরণ কুমার সাধু ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *