ঢাকাSunday , 21 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বাস খাদে পড়ে আহত ৫

admin ঢাকা
আপডেট: 21 October 2018, 21:35

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন আহত হয়েছে।
রোববার (২১ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের হাজাম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড় পাঙ্গাসি এলাকার প্রবাস মিস্ত্রীর ছেলে নরেশ মিস্ত্রী (৩৫), হরিনগর এলাকার সিদ্ধিশ্বর চন্দ্র মন্ডলের ছেলে মনোয়ার চন্দ্র মন্ডল (৬০) এবং তার স্ত্রী মনিকা রাণী (৪০), যশোর জেলার রানিয়ালী গ্রামের জগদীশ চক্রবর্তীর স্ত্রী মধুমিতা চক্রবর্তী (২০) এবং বাসের ড্রাইভার সাতক্ষীরার পলাশপোল এলাকার নাজের আলীর ছেলে রবিউল সরদার (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, এআর ট্রাভেল নামক বাসটি (খুলনা মেট্্েরা জ- ১১০১৫৬) কালিগঞ্জ থেকে শ্যামনগরের কাশিমাড়ি রিজার্ভ আনার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে হাজাম পাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় বাসটির মধ্যে থাকা পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *