কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র্যাব-৮ বরিশালের উদ্যোগে নগদ অর্থ সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৫ জুন দুপুর ১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল ঈদ উপহার তুলে তুলে দেন র্যাব-৮ বরিশালের সহকারি পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের ৮-এর সদস্যরা।
ঈদ সামগ্রী বিতরনকালে র্যাবের এএসপি মোঃ রেজাউল করিম বলেন, র্যাব ফোর্সেস ডিজির পক্ষ থেকে আত্মসমর্পণকারী বনদস্যুদের ও জলদস্যুদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ সকল নগদ অর্থ ও ঈদের উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া জলদস্যুদের পূনর্বাসনের জন্য র্যাবের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
