পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে পাটকেলঘাটার ভারসা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ঐ শিশু পাটকেলঘাটার ভারসা গ্রামের আসাদুল শেখের ছেলে আবীর শেখ (৭)। নিহতের প্রতিবেশী শৈশব আহমেদ সাগর জানায়, সকাল ১০ টার দিকে খেলার ছলে বাড়ির পাশে মাঠের কালভার্ট এর কাছে খেলা করছিল শিশুটি। সে সময় খেলা করতে করতে হঠাৎ সবার অজান্তে কালভার্টের নীচে থাকা পানিতে শিুশুটি পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করে। পরে তাকে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে নিয়ে গেলে ডা: মধুসুধন মন্ডল তাকে মৃত বলে ঘোষনা করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
