ঢাকাSunday , 21 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৮ম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কলারোয়া ফুটবল একাডেমি ফাইনালে

admin ঢাকা
আপডেট: 21 October 2018, 21:02

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে যশোরের কেশবপুর মধুচক্র ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে কলারোয়া ফুটবল একাডেমি।
রোববার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এই দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান বিপ্লব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ক.পা.ই সিনিয়র সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, রমজান আলী, মীর রফিক, মাস্টার সিরাজ, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
খেলা পরিচালনা করেন, রেফারি রাশেদুজ্জমান। সহকারি ছিলেন জিএম মাসুদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন এবং ৪র্থ রেফারি ছিলেন মিয়া ফারুক হোসেন স্বপন।
ধারাভাষ্যে ছিলেন, জাহাঙ্গীর হোসেন, রুস্তম আলী, মাসুদুজ্জান ও মীর রফিকুল ইসলাম।
প্রসঙ্গত, টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *