ঢাকাSunday , 21 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে শিশু অধিকার প্রতিষ্ঠায় লার্নিং শেয়ারিং সভা

admin ঢাকা
আপডেট: 21 October 2018, 20:59

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে শিশু অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক জবাব দিহিতা কার্যক্রমের লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ অক্টোবর) বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সিনিয়র প্রজেক্ট অফিসার জর্জ তমাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সহকারি গবেষক শেখ সোহেল মাহমুদ ও ইউপি সচিব গোলাম রব্বানী। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, নির্মল কুমার মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, রেহানা ইসলাম, আলফাতুন নেছা, আরতী রানী মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র ইউনিয়ন ইয়ুথ ফ্যাসিলিটেটর মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *