ঢাকাSunday , 21 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 21 October 2018, 20:55

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে তানিয়া (১৪) নামে এক কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার জালালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মুনসুর আলীর মেয়ে। শনিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার জুড়ানপুর কাজিপাড়ায় আমিন মাস্টারের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তানিয়ার মা রহিমা বেগম জানান, তিনমাস আগে শার্শা উপজেলার সীমান্তবর্তী ওহিদচন্দ্রপুর গ্রামের আলম নামে এক যুবকের সাথে বিয়ে দেওয়া হয় তানিয়াকে। সেই থেকে তানিয়া কাজিপাড়ায় মায়ের সাথে থাকতো। দুই দিন আগে তানিয়ার স্বামী আলম বেড়াতে আসে। শনিবার বিকেলে সে চলে যায়। স্বামীকে বিদায় দিয়ে বাসায় এসে নিজ শোয়ার ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় তানিয়া।
রহিমা বেগম আরো জানান, ঘটনার সময় তিনি মণিরামপুর বাজারে ছিলেন। বাড়ি ফিরে মেয়ের সাঁড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন তানিয়া ঝুলছে। দ্রুত তাকে নিচে নামিয়ে আনেন তিনি। এর পরপরই মৃত্যু হয় তানিয়ার।
তবে, মেয়ের মৃত্যুর কারণ জানাতে পারেননি রহিমা বেগম। আর স্থানীয়রা বলছেন ঘটনাটি রহস্যজনক।
তালিয়ার দুলাভাই ইসহাক আলী জানান, ৩-৪ বছর আগে মুনসুর আলী স্ত্রী রহিমা ও দুই মেয়েকে ফেলে রেখে দ্বিতীয় বিয়ে করে সংসার পেতেছেন। তখন থেকে রহিমা বেগম দুই মেয়েকে নিয়ে মণিরামপুর বাজার এলাকায় ভাড়া বাড়িতে থেকে নওয়াপাড়ায় আকিজ জুট মিলে কাজ করে সংসার চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *