ঢাকাSunday , 21 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 21 October 2018, 20:52

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে গাছ থেকে পড়ে কালু সরদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মনোহরপুর গ্রামের খন্দবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কালু সরদার ওই গ্রামের মৃত নিছার উদ্দীন খানের ছেলে।
জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে কালু সরদার নিজের নারিকেল গাছে নারিকেল পাড়তে ওঠে। এ সময় অসাবধানবশত সে গাছ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালু সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আকাশ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *