ঢাকাSunday , 21 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে চেক জালিয়াতি মামলার আসামিসহ গ্রেফতার ৪

admin ঢাকা
আপডেট: 21 October 2018, 20:41

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে চেক জালিয়াতি মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পৌর শহরের শাহাপাড়ার আবু তালেব মোড়লের ছেলে সুলতান মোড়ল (৪০), বায়সা এলাকার মাহাবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৩৮), আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ আলী এবং সলেমান সরদারের ছেলে ইয়াসিন সরদার (৩০)।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার জায়দেবপুর থানার চেক জালিয়াতি মামলার আসামি সুলতান মোড়লকে পুরাতন বাসস্ট্যান্ড থেকে, বায়সা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি কামরুল ইসলাম, ইয়াসিন সরদার এবং মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। রোববার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *