ঢাকাSaturday , 20 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাটকেলঘাটার এক শিক্ষার্থীর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 20 October 2018, 22:25

পাটকেলঘাটা প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাজমুল হাসান (২১) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নাজমুল হাসান তালার বারাত গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে।
শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের ২২৯নং কক্ষে ফ্যানের সাথে গলায় রশি জড়িয়ে সে আত্মহত্যা করে। শনিবার বিকালে তার লাশ গ্রামের বাড়ি আনা হয় এবং রাতে জানাযা নামাজ শেষে পারিবারিক গোরাস্থানে দাফন করা হয়। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
নাজমুল হাসানের সহপাঠী বাবু মীর জানায়, আমরা যখন মাগরিবের নামাজ পড়তে মসজিদে যায় তখন সে রুমে ছিল। নামাজ পড়ে এসে দেখি নাজমুল রুমে গলায় রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। পরে আমরা তাকে মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *