ঢাকাSaturday , 20 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির নতুন কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 20 October 2018, 22:04

মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওয়ার্কার্স পার্টির নতুন কমিটি গঠন করা হয়।
শনিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষক সমিতির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফকে সভাপতি ও সহকারি অধ্যাপক আবুল খায়েরকে সম্পাদক করে উপজেলা ওয়ার্কার্স পার্টির ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সম্পাদকম-লীর সদস্য হলেন, সন্তোষ কুমার পাল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও মাস্টার প্রদীপ কুমার পাল। সদস্য হিসেবে আছেন, তৌহিদুর রহমান সাগর, শাহিনুর ইসলাম, আবু হায়াত বাবু, পুর্ণেন্দু ঘোষ ও পিযুষ কুমার রায়।
এর আগে মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সম্পাদক মহিবুল্লাহ মোড়ল। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *