ঢাকাThursday , 18 May 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

নেপালে সাতক্ষীরার কৃতি সন্তান এ্যাডভোকেট শিমুল পারভীনের সম্মাননা স্মারক প্রাপ্তি


May 18, 2023 10:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : “নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ আওয়ার্ড ২০২৩” প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ এর যৌথ প্রয়াসে নেপালের রাজধানী কাটমুন্ডুতে হোটেল থামেল পার্ক অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেপালের দ্বিতীয় ফেডারেল পার্লামেন্টের সদস্য, নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড’র পরিচালক ও উপদেষ্টা মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নেপাল সরকারের সাংস্কৃতি পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুদান কিরাতি সম্মাননা তুলে দেন। সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নেপাল ও বাংলাদেশের ২৪ গুণীজনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের লেখক ও আবৃত্তিশিল্পী এ্যাডভোকেট শিমুল পারভীন বিশেষ অবদানের জন্য এই সন্মাননা পদক প্রাপ্ত হন।

অনুষ্ঠানে পদক প্রাপ্তিতে তিনি তার অনুভূতি ব্যক্ত করেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন যা সকলের কাছে প্রশংসিত হয়। এ যাবত গল্প উপন্যাস কবিতা শিশুতোষ পাঠ্য, ভ্রমণকাহিনীসহ শিমুল পারভীনের ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বই প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী মোহন বাহাদুর বাসনেত, প্রতিনিধি পরিষদের সদস্য প্রাক্তন তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং নেপালের কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য উমাকান্ত চৌধুরী, নেপালের প্রাক্তন জল সরবরাহ মন্ত্রী, সরকারের প্রতিনিধি পরিষদের সদস্য ও কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক রানা কুমারী বালমপাখি মাগার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ পরিচালক এম. গোলাম ফারুক মজনু। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নেপাল বাংলাদেশ দীর্ঘদিন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং এ সম্পর্ক আরো জোরদার করে দুই দেশের অর্থনৈতিক বাণিজ্যিক উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পুরস্কার প্রদান এবং আলোচনা সভা শেষে নেপাল ও বাংলাদেশের শিল্পীদের যৌথ পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।