ঢাকাSaturday , 20 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 20 October 2018, 20:28

এমএ জলিল, শার্শা: যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া বটতলা থেকে আবু বাক্কার (৪০) নামে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে বেনাপোলের দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় গুলিবিদ্ধ অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ধারণা করা হচ্ছে আবু বাক্কারের চোখে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার পর তার লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *