মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরা মেশারডাংগার পাকুড়িয়া নদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ও প্রয়াত বাঁশিরাম সরকার স্মরণে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবার) বিকালে এ নৌকা বাইচ অনুষ্ঠিত। প্রতিযোগিতায় ছয়টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে সোনাবাদাল কালিমাতা বাইচ দল।
মশিয়াডাংগা সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত এ বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাফ্ফারা তাসনিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
