ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতা-কর্মীদের স্লোগান: ড. ইউসুফ আব্দুল্লাহ-ওয়াহেদ ভাই ভাই, এক মঞ্চে দেখতে চাই

admin
October 18, 2018 10:45 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল, তারালী, ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান এবং সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় উপস্থিত নেতা-কর্মীরা স্লোগান দেন, ড. ইউসুফ আব্দুল্লাহ ওয়াহেদ ভাই ভাই, এক মঞ্চে দেখতে চাই।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে তারা এই চারটি ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় হাজার খানেক মটর সাইকেলের শোভাযাত্রা বের হয়।
এছাড়া তারা বিভিন্ন পূজামণ্ডপ সংস্কার ও উন্নয়নের জন্য অনুদান প্রদান করেন। সনাতন ধর্মাম্বলীরা এসময় তাদেরকে উলু উলু ধব্বনিতে বরণ করে নেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, পারুলিয়া ইউনিয়ন সভাপতি সাহাবুদ্দিন বিশ্বাব আবারা, যুবলীগের সাবেক সধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দাম, কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন, তারালী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা, মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।