ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৪ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাঈদ মেহেদীর পূজামণ্ডপ পরিদর্শন

admin ঢাকা
আপডেট: 18 October 2018, 22:42

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী কালিগঞ্জ ও শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল থেকে শত শত মটর সাইকেলে নেতা-কর্মীরা উপজেলা পিরোজপুর মোড় থেকে বের হয়ে গভীর রাত পর্যন্ত কালিগঞ্জ ও শ্যমনগরের প্রতিটি পূজা ম-প পরিদর্শন করেন। এসব মণ্ডপে বক্তব্য প্রদানকালে সাঈদ মেহেদী বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়েই এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর সেই আদর্শ নিয়েই জননেত্রী শেখ হাসিনার সরকার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর এই চেতনার বাস্তাবায়নে নৌকায় ভোট দিতে হবে।
তিনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং আগামীতে নৌকাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য চৌধুরি, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *