পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় দুই এএসআই আহত
পাটকেলঘাটা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় পাটকেলঘাটা থানার দুই এএসআই আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সরুলিয়া বাজার পূজাম-পে দায়িত্ব পালনের জন্য যাওয়ার পথে ছোট কাশিপুর টাওয়ার নামক স্থানে তারা সড়ক দুর্ঘটনায় পতিত হন।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন, পাটকেলঘাটা থানার এএসআই জাকির হোসেন ও এএসআই গোলাম হোসেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন জানান, সরুলিয়া বাজার পূজাম-পে দায়িত্ব পালনের জন্য যাওয়ার পথে ছোট কাশিপুর টাওয়ার নামকস্থানে পৌঁছালে তাদের মটর সাইকেলের সাথে ইঞ্জিন ভ্যানের ধাক্কা লাগে। এতে তার গুরুতর আহত হন। তাদেরকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply