ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে পূজামন্ডপ পরিদর্শনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আতাউল হক দোলন

admin ঢাকা
আপডেট: 18 October 2018, 22:30

ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়ার সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিকর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সেই ধারা অব্যাহত রাখতে হলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের উন্নয়নকল্পে নগদ অর্থ প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স.ম আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হোসেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দীন, শ্যামনগর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান টুটুল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খলিলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, যুবনেতা রফিক, সাবেক ছাত্রনেতা জি.এম মুজিবুর রহমান মুজিব, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *