ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরায় মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল

admin ঢাকা
আপডেট: 18 October 2018, 22:26

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরায় উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আজ প্রতিমা বিসর্জন মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের এ উৎসব।
জনা গেছে, ইউনিয়নের তেঘরিয়া, বালিয়া, খেশরা, শাহজাতপুর, হরিহরনগর, শাহপুর, মুড়াগাছা, দরমুড়াগাছা, কলাগাছি ও সোনাবাদাল গ্রামে পূজাম-পে প্রতিদিন হাজার হাজার ভক্তের ঢল নামছে। মণ্ডপগুলোতে সরকারি অনুদান দেওয়ায় সাজসজ্জাও ছিলো চোখে পড়ার মত। প্রতিদিনই ম-পগুলোতে আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয়পার্টির নেতারা পরির্দশনে যাওয়ায় অন্য রকম মাত্রা যুক্ত হচ্ছে।
পূজা মণ্ডপ গুলোতে সার্বিক আইন-শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করে রাজাপুর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শিবপদ সানা বলেন, আমরা সুষ্ঠুভাবে পূজা উদ্যাপন করছি। কোন প্রকার সমস্যা হয়নি। আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *