ঢাকাMonday , 23 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 23 July 2018, 17:58

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ নৃৃ-তাত্ত্বিক যুব সংঘ আয়োজিত আট দলীয় নক আউট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জুলাই) মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী।
নৃৃ-তাত্ত্বিক যুব সংঘের সভাপতি অনিমেশ কুমার সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ ম-ল, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল রউফ গাজী, ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন কুমার হালদার, নৃৃ-তাত্ত্বিক যুব সংঘের সাধারণ সম্পাদক শ্রীকান্ত সরদার ও মুন্সিগঞ্জ গ্যারেজ এর স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় প্রথম পুরস্কার ফ্রিজ ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ১৪ ইঞ্চি কালার টিভি প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *