ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 18 October 2018, 22:00

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। ‘ঘরে ইঁদুর, মাঠে ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি, ফসল রক্ষার জন্য’ প্রতিপাদ্যে এই অভিযান চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে ও এসএপিপিও আবুল হাসানের পরিচালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আরাফাত হোসেন।
সভায় বক্তারা বলেন, আমাদের দেশে কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করছে। সরকার তাদেরকে ভর্তুকিসহ সার ও বীজ সহায়তা দিয়ে যাচ্ছে। একটা ইঁদুর বছরে ১০ থেকে ১২ কেজি খাবার নষ্ট করে এবং এদের বাচ্চা দেওয়ার হারও বেশি। এদের দমন করতে পারলে দেশের কৃষি উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।
বক্তরা আরও বলেন, কৃষি ক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন। বেশ্বিক জলবায়ু পরিবর্তন, বৈরী আবহাওয়া, রোগ-বলাই ছাড়াও ইঁদুর প্রতিনিয়ত কৃষকের কষ্টার্জিত ফসলের মারাত্মক ক্ষতি করছে যা জাতীয় উৎপাদনে ঋণাত্মক প্রভাব ফেলছে। পৃথিবীতে প্রায় ৪১০০টির মত স্তন্যপায়ী প্রজাতির সন্ধান পাওয়া গেছে যার মধ্যে ১৭০০টির মত ইঁদুর প্রজাতি।
সভায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, আফজাল হোসেন হাবিল, সামসুদ্দীন আল মাসুদ বাবু, কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী, মৎস সহকারী মো. বজলুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *