ঢাকাSaturday , 18 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 March 2023, 21:31

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে আশাশুনি সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া করা হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আত্মত্যাগ ও রাজনৈতিক দূরদর্শীতা বিষয়ক অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রভাষক হোসেন আলী, ক্যাপ্টেন এছাহক আলী প্রমুখ।

প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স, প্রভাষক মোখলেছুর রহমান, প্রভাষক আকরাম হোসেনসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক হাফেজ মুহাম্মদ বাকি বিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *