ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন: শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন-এমপি রবি

admin ঢাকা
আপডেট: 18 October 2018, 19:53

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবিদার রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় প্রধান অতিথি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে রেকর্ড পরিমান উন্নয়ন হয়েছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, মূল্যবোধ, কৃষি, অর্থনীতি, রেমিটেন্স ও বৈদেশিক সম্পর্কের উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রেই দেশবাসীকে যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ মানে শেখ হাসিনা, বাংলাদেশ মানে আওয়ামী লীগ, বাংলাদেশ মানে নৌকা এবং জননেত্রী শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন। দেশের অব্যাহত উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকেই ভোট দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. তানভীর ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী আবু জায়েদ বিন গফুর, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মো. রেজাউল করিম, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, সহকারি শিক্ষক হরেন্দ্র নাথ, সামছুল হক, মোর্তজা আলম, মঙ্গল কুমার প্রমুখ।
অনুষ্ঠানে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোহসেনুল হাবিব মিন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *