ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু একাডেমিতে শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 18 October 2018, 19:51

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে সদর উপজেলা ডিজিটাল কর্নারে জেলা শিশু একাডেমি শিশুদের নিয়ে কেক কাটা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম রফিক, জেলা শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিট প্রমুখ। এসময় শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *